Visit our Facebook fan page Click Here

ডার্ক ম্যাটারের আলো

ডার্ক ম্যাটারের আলো
Color :
Size :

ডার্ক ম্যাটারের আলো
===============
প্রায় অর্ধশতাব্দী হয়ে গেছে পদার্থবিদেরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব পরীক্ষাগারে খুজে যাচ্ছে। সম্প্রতি একদল ইতালীয় এবং চীনা পদার্থবিদ DAMA নামের এক প্রজেক্টেরর আওতাভুক্ত হয়ে ডার্ক ম্যাটার বা গুপ্ত পদার্থ শনাক্তের দাবি করেছেন।
গ্যালাক্সিতে তারাদের গতি এবং আদি মহাবিশ্বের বিকিরণ থেকে বিপুল পরিমানে গুপ্ত বস্তুর হদিস পাওয়া যায়। এরা কোন বস্তুর সাথে মিথস্ক্রিয়াই করে না। গুপ্ত বস্তুর শুধু মহাকর্ষ বলই ক্রিয়াশীল। মহাবিশ্বের মোট বস্তুর প্রায় ৯৫% ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি। অনেক তত্ব, অনেক পরীক্ষা করা হলেও কোনোটাতেই সরাসরি গুপ্ত পদার্থ বা গুপ্ত শক্তির কোন হদিস মিলেনি।

ধারণা করা হয়, মিল্কিওয়ে তথা সব গ্যালাক্সিকেই ডার্ক ম্যাটারের চাদর ঘিরে রেখেছে। সূর্য সেই চাদরের মাঝখান দিয়ে চলছে। বিজ্ঞানীরা আশা করেন যে হয়তো সেই চাদরের কয়েকটা ডার্ক ম্যাটারের কণা পৃথিবীর সাধারণ কোনো কণার সঙ্গে সংঘর্ষ করে একটু আলোর বিকিরণ করবে।
সূর্য চলার দিক আর পৃথিবীর সূর্যের পাশে ঘোরার দিক যখন এক হয় তখন আপাতভবে পৃথিবীর ডার্ক ম্যাটারের মধ্য দিয়ে অনেক দ্রুত চলবে, ফলে সংঘর্ষ বেশি হবে। আবার ছয় মাস পর হবে ঠিক উল্টো ঘটনা।
-W. ShantoW. Shanto
সূত্র : নেচার, পপুলার সাইন্স

Post a Comment

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.