Visit our Facebook fan page Click Here

এলিয়েনদের রেডিও সংকেত!!

এলিয়েনদের রেডিও সংকেত!!
Color :
Size :

১৬ দিন পরপর রেডিও সংকেত এলিয়েনদের!
প্রকাশিত : ১৯:২২, ফেব্রুয়ারি ১২, ২০২০ | সর্বশেষ আপডেট : ২০:১১, ফেব্রুয়ারি ১২, ২০২০

৫০ কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে ক্রমাগত রেডিও সংকেত আসছে পৃথিবীতে। ৪০৯ দিন ধরে প্রতি ১৬ দিন পরপর এ সংকেত পাঠানো হচ্ছে। মহাকাশ গবেষণায় ব্যবহৃত শক্তিশালী টেলিস্কোপে ধরা পড়েছে এই ঘটনা। এই সংকেতগুলোর অদ্ভুত মিল শনাক্ত করেছে দ্য কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট বা ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) প্রজেক্ট। টেলিস্কোপ দিয়ে এটি শনাক্ত করেন কানাডা ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। ১২ ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ‌

সাধারণত দূরবর্তী বস্তুর অস্তিত্ব জানতে রেডিও সংকেত ব্যবহার করা হয়। তবে নিয়মিত বিরতিতে এমন সংকেত বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে যে, সত্যিই কি তাহলে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে!

মহাশূন্য থেকে পৃথিবীতে রেডিও সংকেত ভেসে আসার ঘটনা এটাই প্রথম নয়। তবে এবারের ঘটনার বিশেষত্ব হচ্ছে, ইতোপূর্বে বিভিন্ন সময়ে এ ধরনের সংকেত শোনা গেলেও এমন নিয়মিত বিরতিতে এ ধরনের ঘটনা আগে দেখা যায়নি।

এফআরবি জানিয়েছে, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর পর্যন্ত এমন সংকেত পেয়েছে তারা। ঘণ্টায় একবার বা দুই বার করে টানা ৪ দিন পৃথিবীতে আসে এই সংকেত। এরপর টানা ১২ দিন চুপ থাকে এটি। অর্থাৎ, মোট ১৬ দিনের একটি চক্র মেনে পৃথিবীতে এই সংকেত পাঠানো হচ্ছে।

রহস্যময় এ সংকেতটি ঠিক কোথা থেকে আসছে এখনও পর্যন্ত তা শনাক্ত করতে পারেনি বিজ্ঞানীরা।

/এমপি/

Post a Comment

Message via WhatsApp

Send instant messages & product details through Whatsapp.

Money Back

If goods have problem we'll return your good.

24/7 Support

Our dedicated support is available to help you.