মহাবিশ্বের সূর্য হঠাৎ করে উদাও!!
ধরা যাক, মহাবিশ্বের সূর্য হঠাৎ করে উদাও হয়ে গেলো। এখন তাহলে নিউটনের তত্ত্ব অনুযায়ী গ্রহগুলো নিজ নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় যাবে। অর্থ্যাৎ, মহাকর্ষ দুটি বস্তুর মধ্যে সবসময় কাজ করবে। তাই আমরা সূর্য ধ্বংস হওয়ার প্রভাব সাথে সাথেই বুঝতে পারব। কিন্তু নিউটনের এই তত্ত্বে আইনস্টাইন দাদু বিশাল এক ভুল খুঁজে পায়। তিনি বললেন, আলো এক স্থান থেকে অন্য স্থানে হঠাৎ করেই যেতে পারেনা। বাস্তবে সূর্যের আলোরও পৃথিবীতে আসতে সময় লাগে ৮ : ২০ সেকেন্ড।
তবে যদি সূর্য উদাও হয়ে যায় তাহলে কিভাবে তা দেখার আগেই পৃথিবীর কক্ষপথ থেকে বিচ্যুত হতে পারে?
আইনস্টাইন দাদুর মতে, কোনো কিছু এমনকি Gravity'ও আলোর থেকে বেশি বেগ যেতে পারেনা। সুতরাং এর থেকে প্রমাণ হল Gravity নিয়ে ২৫০ বছর পরোন তত্ত্ব আসলে ভুল ছিল! নিউটনের তত্ত্ব দিয়ে আপনি বেড় করতে পারবেন গ্রহগুলো কোন কক্ষপথে ঘুরবে। আইনস্টাইন দাদু স্থানের ৩টি মাত্রা ও সময়কে যুক্তি করে একটি একক স্পেসটাইম ফেব্রিক কল্পনা করলেন। এই ফেব্রিক গ্রহ-নক্ষত্রের ভারি বস্তু দ্বারা সংকুচিত প্রসারিত হয়। এই সংকোচন তথা বেকে যাওয়াটাই আমরা Gravity(মহাকর্ষ) হিসেবে অনুভব করি। সূর্যের চারদিকে গ্রহ ঘুরার করণ এই নয় যে, সূর্য থেকে মহাকর্ষ এসে পৌঁছায় বরং স্পেসটাইমের কারণে বাক সৃষ্টি হয়, গ্রহগুলো সেই বাক বেয়ে ঘুরে।
স্পেসটাইম ফেব্রিকের ওপর ঢেউ হয়, যেমনটা হয় পুকুরে একটা পাথর মারলে। তাই এই ঢেউ পৃথিবী পর্যন্ত আসতে সময় লাগে ৮:২০ সেকেন্ড। এর আগে আমরা বুঝতে পারিনা যে সূর্য নেই!



