নিউট্রন তারা
নিউট্রন তারা একটি সুবৃহৎ তারার অবশিষ্টাংশ যা অতিনবতারার ধ্বংসের মাধ্যমে সৃষ্টি হয়, ধ্বংসের আগের যার ভর ১০ থেকে ২৯ টি সূর্যের সমান ছিল। একটি বিশাল নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের সাথে মহাকর্ষীয় পতন মিলিত হয়ে পূর্বের শ্বেত বামন নক্ষত্রের ঘনত্বকে আণবিক নিউক্লিয়াস এর ঘনত্বের মত সংকুচিত করে। ফলে একটি নিউট্রন তারা উৎপন্ন হয়। তারকার কো্রে এতই উচ্চ চাপ হয় যে ইলেক্ট্রন, প্রোটন নিজস্ব সত্বা হারিয়ে নিউট্রনের মত আচরন করে । এ কারনেই এমন নামকরণ। একটি সাধারণ নিউট্রন তারার ভর সাধারণত সূর্যের ভরের ১.৩৫ থেকে ২.১ গুণ হয়ে থাকে। এর ব্যাসার্ধ্য মাত্র ১০ থেকে ২০ কিলোমিটারের মত হয় যা সূর্যের ব্যাসার্ধ্যের তুলনায় ৩০,০০০ থেকে ৭০,০০০ গুণ কম। এ কারণে এদের ঘনত্ব খুবই বেশি। এই অকল্পনীয় ঘনত্বের এক চামচ নিউট্রন তারকার পদর্থের ভর প্রায় ৬০ কোটি টন । এ ঘনত্বের কারনে এর উপরিতলে কোন কিছু ত্রিমাত্রিক অবস্থায় থাকতে পারে না।
অন্যদিকে পালসার (Pulsar) হল একটি অত্যন্ত চৌম্বক আবর্তিত নিউট্রন তারকা, যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কে উচ্চ তীব্রতার তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্দিষ্ট দিকে বিকিরণ করে থাকে। যেহেতু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ পালস্ হিসাবে লক্ষ করা যায় তাই এদের নাম “পালসার”।



